শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শাহজালালে ভাঙাড়ি থেকে স্বর্ণ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিতলের তৈজসপত্রের ভাঙাড়ির ভেতর থেকে স্বর্ণালংকার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। ৬০০ গ্রাম ওজনের ওই স্বর্ণালঙ্কারে মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা বলে জানা গেছে।

৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭২১ ফ্লাইটে করে আসা এক যাত্রীর কাছ থেকে এসব উদ্ধার করা হয়।

ইতালির রোম থেকে আসা ওই যাত্রীর নাম সালমান মুকুল (৩৮)।

কাস্টমস হাউস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটের সন্দেহজনক যাত্রীদের ওপর নজরদারি রাখা হয়। ভোর ৪টা ৪৫ মিনিটে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সালমান মুকুলের ব্যাগেজ স্ক্যান করে ব্যাগে থাকা পিতলের তৈজসপত্রের ভাঙাড়ির ভেতরে বাদামি স্কচটেপ পেঁচানো ৪টি প্যাকেট থেকে বিভিন্ন স্বর্ণালঙ্কারের ভাঙা অংশ উদ্ধার করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ আরও জানায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৭ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি