বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানীতে স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর দারুসসালাম এলাকায় এক স্কুলছাত্রীকে (১৪) নির্যাতনের পর ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহতবস্থায় ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রীর বাবা মতিউর রহমান  জানান, গত রোববার বলা ১১টার দিকে ওই এলাকার রতন মিয়ার ছেলে সোহান মেয়েটিকে ডেকে নিয়ে যায় বালুর মাঠ এলাকায়। সেখানে সোহানের আরো ৪ বন্ধু তাকে মারধর করে জোরপূর্বক ২য় তলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে সোহান তাকে ধর্ষণ করে। তিনি আরও জানান, পরদিন সোমবার স্থানীয়দের জানিয়ে দারুসসালাম থানায় যাওয়া হয়। সেখান থেকে পুলিশ তাদের হাসপাতাল যাওয়ার পরামর্শ দেন, পরে মেয়েকে নিয়ে প্রথমে সোহরাওয়ার্দি হাসপাতাল যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদিকে আরো জানা গেছে, মেয়েটির সঙ্গে সোহানের গত এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্পর্কের বনিবনা না হওয়ায় তা ভেঙে যায়। একপর্যায়ে সোহান ক্ষিপ্ত হয়ে তাকে ধর্ষন করে। হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে মেয়েটি হাসপাতালের গাইনি বিভাগের ওয়ার্ডে ভর্তি রয়েছে। পরে সেখান থেকে ওসিসিতে পাঠানো হবে। এ বিষয়ে ওই ছাত্রীর বাবা মতিউর রহমান দারুসসালাম থানায় একটি অভিযোগ করেছেন। মামলা এখনো রেকর্ড হয়নি বলে তিনি জানিয়েছেন। থানার ডিউটি অফিসার আশরাফ আলী ধর্ষণের অভিযোগটির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মেয়েটির বাবা অভিযোগ করেছেন। তবে এখনো মামলা রেকর্ড হয়নি।

পূর্বাশানিউজ/১২ সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি