শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজশাহীর শারদা পুলিশ একাডেমিতে প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহীর শারদা পুলিশ একাডেমিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বৃহস্পতিবার) সকালে প্রধানমন্ত্রী রাজশাহীতে পৌঁছান।

এ সফরে তিনি শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে যোগদান ছাড়াও ১৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৬টি প্রকল্পের উদ্বোধন করবেন।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, বিভাগীয় ও জেলা পরিবার পরিকল্পনা ভবন, নদীর তীর রক্ষা বাঁধ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কোয়ার ও রাজশাহী শিশু হাসপাতাল।

এছাড়া প্রধানমন্ত্রী বিকেলে রাজশাহী চিনিকল খেলার মাঠে এক জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রাজশাহীতে নিচ্ছিদ্র নিরাপত্তা পূর্ণ ব্যবস্থা নেয়া হয়েছে।

পূর্বাশানিউজ/১৪সেপ্টেম্বর ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি