রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেরুজ্জামানসহ নিহত হয়েছেন ২ জন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ৪০ জন।

শনিবার উপজেলার দোহালিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে বেড়িগাঁও গ্রামের মাসুক মিয়া ও গুরেশপুরের শেরুজ্জামানের মধ্যে বিরোধ ছিল। এর জেরে দুপুরে প্রতাপপুরে মাসুকের সমর্থকদের হামলায় নিহত হন শেরুজ্জামান। এ খবর ছড়িয়ে পড়লে শেরুজ্জামানের লোকজন বেড়িগাঁও গিয়ে হামলা চালালে নিহত হন মাসুকের সমর্থক এবাদুর রহমান।

এসময় দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পূর্বাশানিউজ/১৭সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি