
পূর্বাশা ডেস্ক:
নতুন ফ্যাবলেট গ্যালাক্সি নোট ৮ বিশ্ববাজারে নিয়ে আসে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ফোনটি গেল মাসে আন্তর্জাতিক বাজারে উন্মোচনের পর স্যামসাং ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ক্রেতাদের আবারও নোট সিরিজে ফেরাতে স্যামসাং ডিভাইসটিতে যুক্ত করেছে অতুলনীয় সব ফিচার। এগুলো হলোÑ এস-পেন, ইনফিনিটি ডিসপ্লে, ডুয়েল ক্যামেরা ও আইরিশ স্ক্যানার সিকিউরিটি প্রযুক্তি।
এস-পেন : নতুন এ ফ্যাবলেটটির বিশেষ ফিচার হলো স্মার্ট এস-পেন। খাতায় কলম দিয়ে যেভাবে লেখা যায়, এটি দিয়েও একজন ব্যবহারকারী অব স্ক্রিনে ১০০ পেজের মতো কনটেন্ট লিখতে পারবেন।
ইনফিনিটি ডিসপ্লে : অ্যান্ড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৬.৩ ইঞ্চি কোয়াড হাই ডেফিনেশন প্লাস সুপার অ্যামোলেড ‘ইনফিনিটি’ ডিসপ্লে। ফলে ব্যবহারকারীরা সেরা ভিউইং এক্সপেরিয়েন্স পাবে। ডিসপ্লের রেজ্যুলেশন ২৯৬০ী১৪৪০ পিক্সেল। পিক্সেলের ডেনসিটি ৫২১ পিপিআই। ডিসপ্লে ১৮.৫:৯ রেশিওতে ভিডিও ও অন্যান্য কন্টেন্ট দেখা যাবে। এছাড়াও ডিসপ্লেটি কার্ভড। যার কারণে ধরতে বেশ আরামদায়ক। প্রটেকশনের জন্য গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে। প্রিমিয়াম মেটালের ফোনটি দেখতেও বেশ আকর্ষণীয়।
ক্যামেরা : ছবি তোলার জন্য ডিভাইসটিতে রয়েছে দুইটি ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। প্রথমটিতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, যার অ্যাপার্চার এফ/১.৭। অন্যটিতে টেলিফটো জুম লেন্স, যার অ্যাপার্চার এফ/২.৪। দুইটি ক্যামেরাতেই থাকছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ফিচার। সেলফির জন্য আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এ ক্যামেরার অ্যাপার্চার এফ/১.৭।
নতুন এ সেটটিতে স্যামসাংয়ের ইতিহাসে প্রথম ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এটি বিশ্বের প্রথম ফোন, যার ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) ব্যবহার করা হয়েছে। এ ফিচারের কারণে ব্যবহারকারীরা চলন্ত অবস্থায় দূরে কিংবা কাছের ছবি অনায়াসে তুলতে পারবেন। এছাড়াও লাইভ ফোকাস উইথ ২এক্স অপটিক্যাল জুম ব্যবহার করা হয়েছে, যা দেবে বুকেহ ইফেক্ট। এ ডুয়েল ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারী একসঙ্গে প্রোট্রেট এবং ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন।
ওয়্যারলেস ফাস্ট চার্জিং প্রযুক্তি : প্রথম ওয়্যারলেস ফাস্ট চার্জিংসহ গ্যালাক্সি ডিভাইস নিয়ে আসে স্যামসাং। এ সংস্করণে ব্যবহার করা হয়েছে আরও উন্নত প্রযুক্তির ওয়্যারলেস চার্জিং সুবিধা। নতুন এ ফ্ল্যাগশিপটিতে নিজস্ব অরিজিনাল এক্সেসরিস ফাস্ট ওয়্যারলেস চার্জার থাকছে। সঙ্গে নিজস্ব একেজের হেডসেট তো আছেই।
পারফরম্যান্স : গ্যালাক্সি নোট ৮-এ ব্যবহার করা হয়েছে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট প্রসেসর। এটি ১০ এসএম সাইজের ২.৩ গিগাহার্টজের অ্যাডাপটিভ প্রসেসর। এছাড়াও ফোনটির র্যাম ৬ গিগাবাইট এবং ৬৪ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজ, যা ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধা রয়েছে।
সিকিউরিটি : ডিভাইসটিতে অধিক নিরাপত্তার জন্য আইরিস স্ক্যানার ব্যবহার করা হয়েছে, যা এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি সুরক্ষা ব্যবস্থা। এর মাধ্যমে চোখের আইরিস দিয়ে ফোন লক করে রাখা যাবে। এছাড়াও এটিতে নিজস্ব ইন্টেলিজেন্স সিস্টেম ‘বিক্সবি’ ব্যবহার করা হয়েছে, যা দিয়ে ব্যবহারকারীরা তার নিজস্ব কমান্ডের মাধ্যমে ফোন চালাতে পারবেন।
পানি ও ধুলা প্রতিরোধক : গ্যালাক্সি ৮ নোটটি ইচ্ছেমতো যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে। এটি পানি ও ধুলা প্রতিরোধক। আরও আছে ম্যাগ্নিফাই, ট্রান্সলেটর, অ্যাপ পেয়ার, লাইভ মেসেজ, স্মার্ট সিলেক্ট, স্ক্রিন রাইটারের মতো সব লেটেস্ট ফিচার। লাইভ ফিচারের মাধ্যমে নিজের হাতে লিখেই প্রিয়জনকে অ্যানিমেটেড মেসেজ পাঠানোর সুবিধাও রয়েছে ডিভাইসটিতে। ব্যাকআপের জন্য নতুন নোটটিতে ৩ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কানেকটিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৫.০, ইউএসবি টাইপ সি, এনএফসি, জিপিএস এবং ওয়াইফাই সুবিধা।
গ্যালাক্সি নোট ৮-এর দাম পড়বে ৯৪ হাজার ৯০০ টাকা।
২০১৭/রুমকী
























































