
পূর্বাশা ডেস্ক:
বরগুনার বেতাগীতে বিএনপির কর্মী সমাবেশকে কেন্দ্র করে দু’গ্রুপের উত্তেজনায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গতকাল রোববার রাতে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু ১৪৪ ধারা জারি করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সোমবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
জানা গেছে, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের আগমন উপলক্ষে আজ বেতাগী পৌর বিএনপির কার্যালয়ে ও মোকামিয়া ইউনিয়নের মাদরাসা বাজার মাঠে উপজেলা বিএনটি ও পৌর বিএনপি পৃথকভাবে দু`টি কর্মী সমাবেশের আয়োজন করে। এতে একই দলের দুটি সভাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির ও পৌর বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে ওই দুই এলাকায় দলবলে লোক চলাচলের পাশাপাশি যেকোনো ধরনের সভা-সমাবেশ ও মিছিল মিটিং নিষিদ্ধ করা হয়েছে। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু জানান, আজ বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
২০১৭/রুমকী

























































