শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিলেটে রোহিঙ্গা কিশোর আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার থেকে আব্দুল আমিন (১৬) নামে এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে তাকে আটক করা হয়।
আটক আব্দুল আমিন মায়ানমারের রাখাইন রাজ্যের রেলওয়ারী উপজেলার বড়িডং গ্রামের আবদুর রশিদের ছেলে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, আব্দুল আমিনসহ তিন কিশোর কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে থেকে পালানোর চেষ্টাকালে অন্য দু‘জন পুলিশের হাতে আটক হয়। তবে আব্দুল আমিন ত্রাণ নিয়ে যাওয়া একটি ট্রাকে উঠে সিলেট পালিয়ে আসে। আটক আব্দুল আমিনকে রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পূর্বাশানিউজ/২৫সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি