মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » শেন ওয়ার্নের বিরুদ্ধে পর্নো তারকার অভিযোগ মিথ্যা


শেন ওয়ার্নের বিরুদ্ধে পর্নো তারকার অভিযোগ মিথ্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শেন ওয়ার্নের বিরুদ্ধে পর্নো তারকাকে মারধরে যে অভিযোগ উঠেছিল, তা মিথ্যা প্রমাণিত হয়েছে। একই সঙ্গে সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ অস্ট্রেলিয়ার কিংবদন্তী এই ক্রিকেটারকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।

এর আগে, সেন্ট্রাল লন্ডনের লৌলু ক্লাবে ভ্যালেরি ফক্স (৩০) নামের ওই পর্নো তারকাকে ঘুষি মেরে আহত করার অভিযোগ উঠেছিল শেন ওয়ার্নের বিরুদ্ধে। টুইটারে মুখে কালশিটে পড়া এক ছবি পোস্ট করে এই অভিযোগ এনেছিলেন ওই পর্নো তারকা।

যদিও তিনি নাম উল্লেখ করেননি। লিখেছিলেন, আপনি বিখ্যাত, তার মানে এই না যে আপনি একজন নারীকে মারধর করতে পারেন। ‘ এরপরই বিভিন্ন সময়ে নারী কেলেঙ্কারিতে জাড়ানো শেন ওয়ার্নের নাম জড়িয়ে খবর প্রকাশ করা হয়।

এমন খবরে রীতিমতো মর্মাহত হন শেন ওয়ার্ন। লন্ডনের পুলিশ যে তাকে এই অভিযোগ থেকে মুক্তি দিয়েছে সেটা জানিয়েছেন কিংবদন্তি এই স্পিনার। সোমবার টুইটারে শেন ওয়ার্ন জানান, ‘আমার বিরুদ্ধে মিডিয়া মিথ্যা অভিযোগের খবর দেখে আমি মর্মাহত। আমি পুলিশকে এ অভিযোগ তদন্ত করার জন্য সাহায্য করেছি। তারা গোপন ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও প্রত্যক্ষদর্শীর মতামত নিয়েছে। আর সবশেষ তদন্তের পর পুলিশ আমাকে জানিয়েছে আমি এ অভিযোগ থেকে মুক্ত এবং আমার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেয়া হবে না। ব্যাপারটি এখানেই শেষ। ’

পূর্বাশানিউজ/২৫সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি