শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রীর জন্মদিন কর্মসূচির অর্থ দিয়ে রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করা হবে : ওবায়দুল কাদের


প্রধানমন্ত্রীর জন্মদিন কর্মসূচির অর্থ দিয়ে রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করা হবে : ওবায়দুল কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে বন্যাপীড়িত অসহায় মানুষের মধ্যে ১০০টি রিকশা ও ভ্যান বিতরণ উদ্বোধন করে পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনের কর্মসূচির টাকা দিয়ে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আমাদের আনন্দ-উচ্ছ্বাস করার ইচ্ছে ছিলো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উৎসব না করার কথা বলেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন রাজনীতির সীমানা পেরিয়ে রাষ্ট্র নায়ক হয়েছেন বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর সফল অস্ত্রোপচার হয়েছে, তিনি দেশবাসির কাছে দোয়া কামনা করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আব্দুর রহমান ছাড়াও আওয়ামী লীগের অন্যন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

পূর্বাশানিউজ/২৮সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি