মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৩৫ গজ দূর থেকে নেইমারের অবিশ্বাস্য গোল!


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

স্বদেশী ক্লাব সান্তোসের পর বার্সেলোনাতেও নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টার এখন ফরাসি ক্লাব পিএসজিতেও উড়ছেন। ছয় ম্যাচ খেলে ইতোমধ্যেই প্রতিপক্ষের জালে ছয়বার বল জড়িয়েছেন তিনি।

৩০ সেপ্টেম্বর শনিবার লিগ ওয়ানে বোর্দোর বিপক্ষে ম্যাচেও জোড়া গোল করেছেন নেইমার। দুটি গোলই দর্শনীয়! তবে ম্যাচ শুরুর পাঁচ মিনিটেই ফ্রি-কিকে করা নেইমারের গোলটি আলাদা করেই হৃদয় জয় করেছে ভক্ত-অনুরাগীদের।

কেননা ৩৫ গজ দূর থেকে দারুণ কৌশলগত দক্ষতার পরিচয় দিয়েই দুর্দান্ত এই গোলটি আদায় করে নেন তিনি। শুধু তাই নয়, পরবর্তীতে পেনাল্টিতেও গোল করেন সাবেক সান্তোস ও বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।

এই ম্যাচে নেইমারের জোড়া গোলের সৌজন্যেই নতুন এক ইতিহাস গড়ে পিএসজি। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ইতিহাসে এদিনই প্রথম প্রতিপক্ষের জালে ম্যাচের প্রথমার্ধেই পাঁচ পাঁচটি গোল করার অবিস্বরণীয় কীর্তি গড়ে প্যারিসের ক্লাবটি।

পূর্বাশানিউজ/০১ অক্টোবর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি