মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দারুণ জয়ে শীর্ষে ম্যানসিটি


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মাত্র এক গোলের জয়। তাতে কি। এতেই অনেকটা এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। চেলসি বলে কথা। বর্তমান চ্যাম্পিয়ন। তার ওপর নিজেদের মাঠে খেলা। ফেভারিট ছিল তারাই। কিন্তু সেই খেলায় জিতলো ম্যানচেস্টার সিটি। ৬৭ মিনিটে ২০ গজ দূর থেকে দেয়া গোলে নায়ক বেলজিয়ান তারকা ডি ব্রুইনা। এ জয়ে ফের শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। শনিবার আগের খেলায় নিজেদের মাঠে ৪-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে শীর্ষে উঠে গিয়েছিল নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্টের হিসাবে ইউনাইটেড আর সিটি সমানে সমান। দুদলেরই পয়েন্ট ৭ খেলায় ১৯। কিন্তু মাত্র এক গোল বেশি দেয়ার সুবাদে শীর্ষে সিটি। লা লিগার এক সমযের দুই প্রতিদ্বন্দ্বী কোচ পেপ গার্দিওলা আর হোসে মরিনহোর লড়াইটা বেশ জমেছে প্রিমিয়ার লীগেও। ১৪ পয়েন্ট নিয়ে তিন নাম্বারে গতবারের রানার্স আপ টটেনহ্যাম। আর চেলসির পয়েন্ট এখন ১৩। ৭ খেলায় চ্যাম্পিয়নদের এটি দ্বিতীয় হার।

পূর্বাশানিউজ/০১ অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি