রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রোহিঙ্গা শরণার্থীদের ১ কোটি টাকার ত্রাণ দিল সোস্যাল ইসলামী ব্যাংক


রোহিঙ্গা শরণার্থীদের ১ কোটি টাকার ত্রাণ দিল সোস্যাল ইসলামী ব্যাংক


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সোস্যাল ইসলামী ব্যাংক কক্সবাজারের হিলটপ সার্কিট হাউজে সোমবার কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন’এর কাছে এক কোটি টাকা মূল্যের ত্রাণ সামগ্রী দিয়েছে। সোস্যাল ইসলামী ব্যাংকের পক্ষে জেলা প্রশাসককে এ ত্রাণ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরপত্তা বিভাগের সচিব জনাব মোস্তফা কামাল উদ্দীন, সোস্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর ডাঃ মোঃ রেজাউল হক (অবঃ),ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাঈদুর রহমান এবং ইসি কমিটির চেয়ারম্যান আনিসুল হক। অন্যান্যদের মধ্যে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপ সচিব মোহাম্মদ সামছু- দ্দৌজা, জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সোস্যাল ইসলামী ব্যাংকের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্বাশানিউজ/০২ অক্টোবর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি