বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এক মাসের ছুটি চাইলেন প্রধান বিচারপতি


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

এক মাসের ছুটি চেয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। সোমবার এ বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আবেদন করেছেন তিনি। সুপ্রিমকোর্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘এরকম একটি বিষয় আছে। তিনি আগামীকাল থেকে আদালতে বসছেন না।’

এসময়ে প্রধান বিচারপতির দায়িত্ব কে পালন করবেন প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, ‘নিয়মানুযায়ী, পরবর্তী জ্যেষ্ঠ বিচারপতি ওয়াহহাব মিয়া দায়িত্ব পালন করবেন।’

পূর্বাশানিউজ/০২ অক্টোবর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি