
পূর্বাশা ডেস্ক:
যদি আপনি প্রথমশ্রেণী বা বিজনেস ক্লাসে দুবাই পৌঁছান তবে ইমিগ্রেশন ছাড়াই বোর্ডিং গেট পার হতে পারবেন। আপনার স্মার্টফোন কাজ করবে পাসপোর্টের। এজন্যে এক বিশেষ ধরনের প্রযুক্তির ব্যবহার করা হবে। দুবাই বিমান বন্দরে এ প্রযুক্তি ইতিমধ্যে চালু করা হয়েছে।
এছাড়া আরো একটি প্রকল্প নেওয়া হয়েছে যার আওতায় ভ্রমনকারীর পাসপোর্ট পরীক্ষা করতে ১৫ সেকেন্ডের কম সময় লাগবে এবং যাত্রী একটি নির্দিষ্ট চ্যানেল পার হবার সময় এ ধরনের পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। বর্তমানে সীমিত পর্যায়ে এটি বাস্তবায়ন করা হচ্ছে, তাতে ভ্রমণকারীরা তাদের স্মার্টফোন ব্যবহার করেই আকাশে উড়তে পারছেন পাসপোর্ট বা বোর্ডিং পাশ ছাড়াই।
২০১৭/রুমকী
























































