মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রথম ওয়ানডেতে নেই মুস্তাফিজ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে থাকছেন না পেসার মোস্তাফিজুর রহমান। এমনকি দক্ষিণ আফ্রিকায় বাকি ম্যাচেও এই বাঁহাতি পেসারকে নিয়ে শঙ্কায় রয়েছেন টিম ম্যানেজমেন্ট। গোড়ালি মচকে যাওয়ায় তিনি দলের বাইরে থাকছেন বলে জানিয়েছেন ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেছেন, সফরের বাকি অংশে নাও দেখা যেতে পারে মোস্তাফিজকে। আপাতত প্রথম ওয়ানডে যে তার খেলা হবে না সেটা নিশ্চিত করলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজে প্রতিভার ঝলক দেখিয়েছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিং করে তিন ম্যাচে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাতে জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এ খবর জানান।

মোস্তাফিজ খেলতে না পারলে স্বাগতিকদের বিপক্ষে টাইগাররা আক্রমণাত্মক ক্রিকেট খেলার যে পরিকল্পনা করেছিল তা অনেকটাই ব্যাহত হবে।

অন্যদিকে প্রোটিয়াদের বিপক্ষে বড় স্কোর গড়তে টপ-অর্ডার ব্যাটসম্যানদের কাছে টিম ম্যানেজমেন্ট বড় প্রত্যাশা রাখলেও দুঃসংবাদ হলো, আজ তামিম ইকবাল খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

পূর্বাশানিউজ/১৫অক্টোবর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি