বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » যেভাবে প্রাণে বাঁচলেন গ্রীনলাইন-২ লঞ্চের ৫ শতাধিক যাত্রী


যেভাবে প্রাণে বাঁচলেন গ্রীনলাইন-২ লঞ্চের ৫ শতাধিক যাত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঢাকা-বরিশাল রুটে চলাচলরত গ্রীনলাইন-২ লঞ্চের ৫ শতাধিক যাত্রী ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। ২১ অক্টোবর শনিবার বেলা ১১টার দিকে চাঁদপুরের মেঘনা মোহনা অতিক্রম করার সময় দুর্ঘটনায় মুখোমুখি হলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘনার মোহনা অতিক্রম করার সময় বাতাসের প্রচণ্ড চাপে প্রথমে লঞ্চের সামনের গ্লাস ফেটে যায়। এর পরপরই হঠাৎ লক ভেঙে প্রধান দরজাটি খুলে যায়, যা খুব চেষ্টা করেও বন্ধ করা সম্ভব হয়নি। এ সময় প্রচণ্ড ঢেউয়ে লঞ্চের ভেতরে পানি প্রবেশ করতে শুরু করে। পরিস্থিতি খারাপ বুঝতে পেরে যাত্রীরা ভয়ে চিৎকার করতে শুরু করে। পরে লঞ্চ কর্তৃপক্ষকে বাধ্য করে লঞ্চটি নিকটবর্তী চাঁদপুর রকেট ঘাটে ভেড়াতে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্রীন লাইন কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে লঞ্চটি পুনরায় বরিশালের উদ্দেশে রওনা হবে।

এ বিষয়ে চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘গ্রীনলাইন-২ চাঁদপুর ঘাটে আছে। ইতোমধ্যে ত্রুটি মেরামত কাজ শুরু করেছে। হয়ত আজকেই বরিশালের উদ্দেশে চলে যাবে।’

22 অক্টোবর ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি