শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রাম্প যখন সুপারম্যান!


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুপারম্যান বানাতে গিয়ে হাসির পাত্র বানালেন ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। শনিবার ইনস্ট্রাগ্রামে টাইম ম্যাগাজিনের ভুয়া প্রচ্ছদে ট্রাম্পকে সুুপারম্যানের ভঙ্গিতে সাজিয়ে তুলে আমেরিকাকে আবারও সেরা করে তোলার বার্তা দেন তিনি।

সাথে সাথেই ট্রাম্পের এই মার্কা মারা ছবি লুফে নেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। ট্রাম্পের শারীরিক ভঙ্গি নিয়ে শুরু হয় হাসি-ঠাট্টা। এই ছবিকে ‘ স্টুপিডিটি, দম ফাটানো রসিকতা’ সম্বোধন করে টুইটার ব্যবহারকারীরা। তবে ট্রাম্প সমর্থকরা এই ছবিকে তাদের প্রেরণাশক্তি হিসেবে উল্লেখ করে বলেন, ‘ট্রাম্প দীর্ঘজীবী হোন, এই ছবি আমাদের হৃদয়ের প্রত্যাশার বহিঃপ্রকাশ।’

এর আগে ২০১৬ সালে টাইমের ভুয়া প্রচ্ছদে ট্রাম্পের ছবি ভাইরাল হয়। হোয়াইট হাউস এই বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

22/10/2017/ Choity.

সূত্র: ডেইলি মেইল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি