
Gold bars
পূর্বাশা ডেস্ক:
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টয়লেট থেকে পৌনে ২ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের ৩ নম্বর বোর্ডিং ব্রিজের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, ৩ নম্বর বোর্ডিং ব্রিজের টয়লেটে ওই স্বর্ণগুলো একটি ময়লার ঝুড়ির ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ছিল। এর মধ্যে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় দুইটি বান্ডেলের ভেতরে তিনটি স্বর্ণের বার পাওয়া যায়। তিনটি বারের মধ্যে একটির ওজন ১ কেজি এবং অপর দুইটির ওজন ৫০০ ও ২০০ গ্রাম।
অক্টোবর ২৫, ২০১৭/ রুমকী






















































