শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশের ১০ ব্যক্তিসহ এক প্রতিষ্ঠানের নাম


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :
আলোচিত প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে জড়িত বাংলাদেশের ১০ ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে। এতে এনএফএম এনার্জি লিমিটেডে নামের একটি প্রতিষ্ঠানেরও জড়িত থকার তথ্য উঠে এসেছে।

জড়িত ব্যক্তিদের মধ্যে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু পরিবারের কয়েকজন সদস্যও রয়েছেন।

গত বছরের এপ্রিলে আলোচিত অর্থ পাচারের পানামা পেপারস কেলেঙ্কারিতেও বাংলাদেশের ২১ ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানের নাম এবং ১৮টি ঠিকানা প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকদের সংস্থা ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজে) বাংলাদেশি এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে।

প্যারাডাইস পেপারসে বিশ্বের ২৫ হাজারেরও বেশি প্রতিষ্ঠানের অর্থনৈতিক লেনদেন ও মালিকানা সংক্রান্ত বিস্তারিত তথ্য ফাঁস হয়েছে। এসব প্রতিষ্ঠানের মালিক পৃথিবীর ১৮০টি দেশের ধনী, সুপরিচিত ও প্রভাবশালী ব্যক্তিরা। ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ভারতের মেগা স্টার অমিতাভ বচ্চনসহ অনেক রাঘব-বোয়ালের নামও রয়েছে।

ফাঁস হওয়া এই নথিতে রয়েছে ১৯৫০ থেকে ২০১৬ পর্যন্ত প্রায় ৭০ বছরের তথ্য।

পূর্বাশানিউজ/১৮ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি