বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পিরোজপুরে অটোরিক্সায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নাজিরপুর উপজেলার শাখারীকাঠিতে অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে সুগন্ধা বৈরাগী নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নাজিরপুর-দীর্ঘা সড়কের শাখারিকাঠি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুগন্ধা বৈরাগী উপজেলার গাওখালী স্কুল এ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী। তার বাবার নাম নিখিল বৈরাগী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যার দিকে সুগন্ধা বৈরাগী (১৫) বাড়ি থেকে শাখারীকাঠি গ্রামে থাকা তাদের আত্মীয় সমীর ঢালীর বাড়িতে বেড়ানোর জন্য রওনা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাখারিকাঠি বাজার সংলগ্ন ব্রীজের ওপরে সুগন্ধার ওড়না অটোরিক্সার চাকায় জড়িয়ে গলায় ফাঁস লাগে। এতে সে রাস্তায় সে রাস্তায় পড়ে যায়।

স্থানীয়রা আহত সুগন্ধাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, মেয়েটির অসাবধানতার কারণেই দুর্ঘটনা ঘটেছে।

পূর্বাশানিউজ/১৯ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি