শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চান্দিনায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে শাহিন (১১) নামে একজন নিহত ও একই পরিবারের অপর ৩ জন আহত হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে মাধাইয়া-রহিমানগর সড়কে চান্দিনা উপজেলার বড়করই ইউনিয়নের  মৌজ্ঞার পাড় নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন চান্দিনা উপজেলার বড়করই গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায় মঙ্গলবার চান্দিনা উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের বরকরই এলাকায় বিপরীত মুখী ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় শাহিন। আহত ৩ জনকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পূর্বাশানিউজ/২২ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি