বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিদ্যুতের নতুন দাম ঘোষণা হবে আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আজ (২৩ নভেম্বর) গ্রাহক পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ বিষয়ে আজ একটি সংবাদ সম্মেলনও করবে বিইআরসি।

গত সেপ্টেম্বরের শেষ দিকে গণশুনানির আয়োজন করেছিলো সংস্থাটি। গণশুনানিতে বিতরণকারী সংস্থা নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট ১ টাকা ৩ পয়সা বৃদ্ধির প্রস্তাব করেছিলো। ঢাকার প্রতি ইউনিটে বিদ্যুতের দাম ২০ পয়সা বৃদ্ধির প্রস্তাব করেছিলো ডেসকো। ডিপিডিসি প্রস্তাব ছিলো ৪৩ পয়সা বৃদ্ধি করার।

অন্যদিকে গ্রামে বিদ্যুতের খুচরা মূল্য ইউনিট প্রতি পৌনে ১১ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। শুধু মাত্র, ৫৬ পয়সা কমানোর দাবি করেছিল ভোক্তা অধিকার সংস্থা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

23/11/ 2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি