মঙ্গলবার,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


সিলেট সিক্সার্সে যোগ দিলেন সোহেল তানভীর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাবর আজমের পর সিলেট সিক্সার্সে যোগ দিলেন সোহেল তানভীর। জয়ের ধারায় ফিরতেই দলে সোহেল তানভীরের মতো নতুন অস্ত্র সংযোজন করেছে সিলেট। এ ছাড়া পাকিস্তানি পেস কিংবদন্তি ওয়াকার ইউনুস দলটির মেন্টর হিসেবে কাজ করছেন ।

যোগ দিয়েই অুনশীলন শুরু করেছেন সোহেল তানভীর। আজ চট্টগ্রামে সকাল থেকেই দলের সঙ্গে প্রাকটিস করেছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এর আগেও খেলেছেন তানভীর।
উল্লেখ্য, বিপিএল সিজন-ফাইভে’র প্রথম তিন ম্যাচে টানা জয় পায় নাসির হোসেনের নেতৃত্বাধীন সিলেট সিক্সার্স। এরপর হঠাৎ করেই ছন্দপতন। এক লাফে নেমে গেলে টেবিলের পাঁচে। ৯ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৭ পয়েন্ট পাওয়া নাসির-সাব্বিররা রয়েছে পঞ্চমস্থানে।

পূর্বাশানিউজ/২৬ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি