বৃহস্পতিবার,২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


তবে কি বিপদে পড়ছে গুগল?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সম্প্রতি গুগল স্বীকার করেছিল, লোকেশন শেয়ার বন্ধ থাকার পাশাপাশি অ্যান্ড্রয়েড ফোনে সিম কার্ড না থাকলেও এর অবস্থান জানতে পারে তারা। আর সে স্বীকারোক্তি কাল হলো বোধহয়। আন্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে অবস্থানের তথ্য জোগাড়ের বিষয়টি স্বীকার করার পর তা নিয়ে শুরু হয়েছে অনুসন্ধান। আর এ বিষয়টি খতিয়ে দেখতে চলতি সপ্তাহে গুগল প্রতিনিধিদের জিজ্ঞাসাবাদ করেছে দক্ষিণ কোরীয় নীতিনির্ধারক সংস্থা। খবরটি প্রকাশ করেছে, ভারতীয় সংবাদ মাধ্যম আইএএনএস। এছাড়াও শুক্রবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা কর্মকর্তারাও বিষয়টি তদন্ত করছেন। প্রতিবেদনগুলোয় বলা হয়েছে, নিকটস্থ মোবাইল টাওয়ার থেকে তথ্য সংগ্রহ করা হয় এবং সেগুলো গুগলের কাছে পাঠানো হয়। এমনকি গ্রাহক যদি তার ডিভাইস ফ্যাক্টরি রিসেটও করে থাকেন, তবু এ তথ্য সংগ্রহ করা সম্ভব বলে জানানো হয়েছে। আর এ কাজটি গুগল করে থাকে তাদের অ্যানড্রয়েড সফটওয়্যারের মাধ্যমে। যদিও গুগলের এক মুখপাত্র বলেছেন, ‘চলতি বছরের জানুয়ারিতে আমরা সেল আইডি কোডের ব্যবহার শুরু করি, যাতে বার্তা প্রদানের গতি এবং কর্মক্ষমতা বাড়ে।’ আর এ বিষয়টি স্বীকার করার পরই এ নিয়ে তদন্তে নেমেছে কোরিয়ার কমিউনিকেশনস কমিশন। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছেÑ তবে কি বিপদে পড়তে যাচ্ছে গুগল?

পূর্বাশানিউজ/২৭ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি