বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৩৮তম বিসিএসের প্রিলিমিনারি ২৯ ডিসেম্বর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রোববার (০৩ ডিসেম্বর) এ কথা নিশ্চিত করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

পিএসসি জানিয়েছে, এ বছর ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী। এবার প্রিলিমিনারি পরীক্ষায় এ প্রার্থীরাই অংশ নেবেন।

৩৮তম বিসিএসের আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয় গত ১০ জুলাই থেকে। শেষ হয় গত ১০ আগস্ট।

পিএসসি সূত্রে জানা গেছে, ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।

৩৮তম বিসিএসের আবেদনের রেকর্ড সৃষ্টি হয়েছে। ৩৮তম বিসিএসের জন্য ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেছেন।

এর আগে ৩৭তম বিসিএসে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। এর আগে এটিই ছিল বিসিএসে সবচেয়ে বেশি প্রার্থীর আবেদন।

এই বিসিএস থেকে বাংলাদেশ বিষয়াবলির ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হবে। কেউ চাইলে ইংরেজিতেও এই বিসিএস দিতে পারবেন। সাত বিভাগের পাশাপাশি এবার নতুন বিভাগ ময়মনসিংহেও পরীক্ষা নেয়া হবে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন জানিয়েছেন, আগামী ২৯ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী দু-একদিনের  মধ্যে এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি।

পূর্বাশানিউজ/০৪ ডিসেম্বর ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি