বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্যাটে-বলে বিপিএলের সেরা পাঁচ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রায় শেষদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। ইতোমধ্যে প্লে-অফের টিকিট হাতে পেয়েছে চার দল-কুমিল্লা ভিক্টোরিয়ানস, খুলনা টাইটানস, ঢাকা ডায়নামাইটস এবং রংপুর রাইডার্স।

আজ বিরতি, কাল ও পরশু মাঠে গড়াবে আরও দুটি ম্যাচ। তার পরপরই শুরু প্লে-অফ পরীক্ষা। ১২ ডিসেম্বর শিরোপা ফয়সালার মধ্য দিয়ে পর্দা নামবে ঘরোয়া ক্রিকেটের এই জমকালো আসরের।

খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যন্স বিবেচনায় অদ্যাবধি বোলিংয়ে এগিয়ে দেশিরা আর ব্যাটিংয়ে চলছে বিদেশিদের দাপট। চলুন দেখে নিই ব্যাটে-বলে বিপিএলের সেরা পাঁচ ক্রিকেটারের নাম।

বোলিংয়ে সেরা পাঁচ

সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস)-১৭ উইকেট

আবু জায়েদ (খুলনা টাইটানস)-১৬ উইকেট

মোহাম্মদ সাইফুদ্দিন (কুমিল্লা ভিক্টোরিয়ানস)-১৫ উইকেট

মাশরাফি বন মুর্তজা (রংপুর রাইডার্স)-১৩ উইকেট

তাসকিন আহমেদ (চিটাগং ভাইকিংস)-১৩

ব্যাটিংয়ে সেরা পাঁচ

রবি বোপারা (রংপুর রাইডার্স)-৩৩৭ রান

এভিন লুইস (ঢাকা ডায়নামাইটস)-৩২০ রান

মোহাম্মদ মিথুন (রংপুর রাইডার্স)-২৯৭ রান

আন্দ্রে ফ্লেচার (সিলেট সিক্সার্স)-২৯২ রান

লুক রনকি (চিটাগং ভাইকিংস)-২৭৯ রান

পূর্বাশানিউজ/০৪ ডিসেম্বর ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি