মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ বিপিএল ফাইনালে মুখোমুখি রংপুর-ঢাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে আজ ফাইনালে মাঠে নামছে মাশরাফির রংপুর রাইডার্স আর সাকিবের ঢাকা ডাইনামাইটস। আজ সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি।

নান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল সোমবার দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে গেল মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। রংপুর-কুমিল্লার এই ম্যাচটি গত রবিবার বৃষ্টিতে ভেসে গেলে পরের দিন (সোমবার) মাঠে গড়ায়।

এদিকে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লাকে ৯৫ রানে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেন সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস।

বিপিএলের গত চার আসরের টানা তিনবারই শিরোপা জিতেছে মাশরাফি বিন মর্তুজা। এর মধ্যে দুইবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। আরেকবার (২০১৫ সালে) মাশরাফি শিরোপা জিতেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। একই সঙ্গে এবার নিয়ে পাঁচ আসরের মধ্যে চারবারই ফাইনালে খেলছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তবে সাকিব আল হাসানও কম যান না। তিনিও এবার নিয়ে তৃতীয়বারের মতো বিপিএলের ফাইনাল খেলছেন। গতবার তার হাতেই উঠেছিল বিপিএলের শিরোপা। এর আগে একবার বিপিএলের ফাইনালে সতীর্থ ছিলেন সাকিব এবং মাশরাফি। এবারই প্রথম শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন দেশের দুই সেরা ক্রিকেটার।

পূর্বাশানিউজ/১২ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি