মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ছয় বছর পর জাতীয় লিগে তাসকিন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

২০১১ সালে শেষ জাতীয় লিগে খেলেছেন। এরপর গত ছয় বছরে বিপিএল ছাড়া আর কোন ঘরোয়া ক্রিকেট লিগে দেখা যায়নি জাতীয় দলের তরুণ পেস বোলার তাসকিন আহমেদকে। ছয় বছর পর চলতি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডে ঢাকা মেট্রোর হয়ে মাঠে নামছেন তিনি।

এতদিন খেলতে না পারার কারণ হিসেবে তাসকিন বলেন, ‘আমার হাটুর ইনজুরির কারণে দেড় বছর মূলত খেলার সুযোগ পায়নি। তাছাড়াও জাতীয় দলের শিডিউলের কারণেও খেলতে পারিনি। আমি শেষ চার দিনের ম্যাচ খেলেছিলাম ২০১১ সালের শেষ দিকে। পিংক বলে ডে-নাইট যে ফাইনালটি হয়েছিল সেটি।’

ঘরোয়া লিগটাকে বেশ মিসও করতেন এই টাইগার পেসার। তিনি বলেন, ‘আমি ঘরোয়া ক্রিকেটটা বেশ মিস করতাম। তাই সব সময় চেয়েছি ঘিরোয়া ক্রিকেটে ফিরতে।’

পূর্বাশানিউজ/১৮ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি