শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মিরপুরের কালশির বস্তিতে আগুন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর কালশিতে এক বস্তিতে আগুন লেগেছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে এ আগুন লাগে।

পল্লবী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির আগুন লাগার ঘটনা নিশ্চিত করে জানান,  এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনো জানা যায়নি।

তিনি বলেন, আগুনের সূত্রপাত কিভাবে তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও নিরূপণ করা সম্ভব হয়নি। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা আরটিভি অনলাইনকে জানান, দুপুর আড়াইটার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা দমকল বাহিনীর কর্মকর্তারা জানাতে পারেননি।

পূর্বাশানিউজ/৩০ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি