সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পরীক্ষার ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে পরীক্ষার্থীদের


পরীক্ষার ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে পরীক্ষার্থীদের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে ঢুকতে হবে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের। এরপর দেরি করলে হলে প্রবেশ করতে দেয়া হবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় শিক্ষা মন্ত্রণালয়।

পরীক্ষা নকলমুক্ত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নভেম্বরে অনুষ্ঠিত জেএসসি-জেডিসি পরীক্ষা থেকে এ নিয়ম কার্যকর হয়। তবে সময়সীমার পরেও শিক্ষার্থীদের ঢুকতে দেয়া হয়েছিলো।

পরীক্ষার দিন সকালে প্রশ্নফাঁসের প্রবণতা ঠেকাতে কঠোর হয়েছে মন্ত্রণালয়। পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

পূর্বাশানিউজ/০৪ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি