শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিয়ের পিঁড়িতে সোনম কাপুর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

এবার বিয়ে করতে চলেছেন বলিউডের আরো এক অভিনেত্রী। বি-টাউনে শুরু হয়েছে এমনই জোর গুঞ্জন। ২০১৮ সালেই নাকি আনন্দ আহাজার সঙ্গে সাতপাক ঘুরবেন সোনম কাপুর।

সোনম-আনন্দের বিয়ের জন্য এরই মধ্যে যোধপুরের একটি বিলাসবহুল হোটেলও বুক করা হয়েছে।
জানা গেছে, বলিউডের পাশাপাশি একাধিক হাইপ্রোফাইল বিয়ের আসর বসে যোধপুরের ওই হোটেলে। কাপুর এবং আহুজা পরিবার একযোগে যোধপুরের ওই হোটেল বুক করেছে বলেও জানা গেছে।
যদিও বিয়ে নিয়ে সোনম কাপুর কিন্তু কোনো মন্তব্য করেননি। এমনকি আহুজা পরিবারের তরফেও করা হয়নি কোনো মন্তব্য।

পূর্বাশানিউজ/০৬ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি