
ডেস্ক রিপোর্ট:
‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’ এই মূলমন্ত্রকে ধারণ করে দেশের উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে শুরু হলো উন্নয়ন মেলা-২০১৮।
বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী এই মেলা হচ্ছে।
তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় আলোচনা সভা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধ ও আর্থ-সামাজিক উন্নয়নের নানা দিক তুলে ধরা হবে।






















































