
ডেস্ক রিপোর্ট:
নতুন বছরের শুরুতেই আলিয়া ভাট ও রণবীর সিং’র ভক্তদের জন্য সুখবর। এই প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে আলিয়া ও রণবীরকে। ছবিটির নাম রাখা হয়েছে ‘গাল্লি বয়’। মুম্বইয়ের স্ট্রিট র্যাপার্সদের জীবন নিয়ে তৈরি হচ্ছে এই ছবি।
ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়েছে। আলিয়া-রণবীর দু’জনেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ছবি। আলিয়া টুইট করে লিখেছেন, ‘‘শেষ পর্যন্ত গাল্লি বয়ের প্রথম দিনের শুটিংয়ে। এই ছবিটি নানা কারণে আমার জন্য খুব স্পেশ্যাল। আমাকে উইশ করুন।”
জোয়া আখতার পরিচালিত এই ছবির প্রযোজক ফারহান আখতার। এ নিয়ে দ্বিতীয় বার জোয়ার সঙ্গে কাজ করছেন রণবীর সিংহ।

























































