শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে লাল পেঁয়াজ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

পেঁয়াজ শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বরং এতে বিভিন্ন স্বাস্থ্য সুবিধাও বিদ্যমান। শত শত বছর পূর্বে মিশরীয় আয়ুর্বেদিক চিকিৎসকরা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাংগাস জনিত রোগের চিকিৎসায় ব্যবহার করতেন পেঁয়াজ।

সম্প্রতি ইতালিয়ান এবং সুইডিশ ক্যানসার গবেষকরা এক গবেষণায় দেখান, ইন্ডিয়ান জাতের লাল পেঁয়াজ নিয়মিত খেলে খাদ্যনালী, কোলন, স্তন, ওভারি এবং কিডনি ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।

একটি বড় পেঁয়াজে ৮৬.৮ শতাংশ পানি, ১.২ শতাংশ প্রোটিন, ১১.৬ শতাংশ শর্করা জাতীয় পদার্থ, ০.১৮ শতাংশ ক্যালসিয়াম, ০.০৪ শতাংশ ফসফরাস ও ০.৭ শতাংশ লোহা থাকে। এছাড়া পেঁয়াজে ভিটামিন এ, বি ও সি আছে।

পূর্বাশানিউজ/১৮ জানুয়ারী ২০১৮/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি