বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ঠাকুরগাঁওয়ে কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডারদের কর্মবিরতি


ঠাকুরগাঁওয়ে কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডারদের কর্মবিরতি


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০১.২০১৮


ডেস্ক রিপোর্ট :

চাকুরি জাতীয় করণের দাবিতে ঠাকুরগাঁওয়ে কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডাররা কর্মবিরতি পালন করছে।
শনিবার কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে সকাল ৯টা থেকে শহরের পুরাতন হাসপাতাল চত্বরে ঠাকুরগাঁও জেলার কমিউনিটি হেলথ কেয়ার
প্রোভাইডারা এ কর্মবিরতি পালন করছে।
এসময় হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের জেলা শাখার আহ্বায়ক হুমায়ুন কবির ও রাসেল কবির, সদর উপজেলার
সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্রসহ বক্তারা বলেন, সরকার সব ক্ষেত্রে আন্তরিক। আমরা আশা করছি আমাদের বিষয়টি
আন্তরিকতার সাথে মেনে নেবেন।

কর্মবিরতি পালন করায় জেলার ১৪৫টি কউিনিটি ক্লিনিক থেকে ওষুধ বিতরন বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পরেছে সাধারণ মানুষ।

পূর্বাশানিউজ/২০জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি