মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » মেসি দেখালেন জাদু, আর রোনালদো তাকে বললেন ‘খারাপ ফুটবলার’!


মেসি দেখালেন জাদু, আর রোনালদো তাকে বললেন ‘খারাপ ফুটবলার’!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ফুটবল বিশ্বে গত ১০ বছর ধরেই রাজত্ব করে আসছেন এই দুজন। দুজনেই মহাতারকা। স্প্যানিশ লিগের দুই জায়ান্ট ক্লাব বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদে খেলছেন। দুজনের কাছেই আছে পাঁচটি করে ব্যালন ডি’অর খেতাব। সেই লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো গত রবিবার রাতে লা লিগার ম্যাচে দেখালেন দুর্দান্ত ফর্ম। দুজনেই করলেন জোড়া গোল। একই দিনে দুজন আলোচনায় এলেন ভিন্ন দুই কারণে। মেসি দেখালেন জাদু, আর রোনালদো তাকে বললেন ‘খারাপ ফুটবলার’!

যে কারণে মেসির ওই গোলের পর হাততালি দিয়ে অভিবাদন দিতে দেখা যায় তাদের। যা দেখে বার্সেলোনা কোচ আর্নেস্তে ভালভার্দে বলছেন, ‘মাঠে মেসির স্কিল মুগ্ধ হয়ে দেখার মতোই। দীর্ঘদিন ধরে ওকে দেখার সুবাদে জানি ও কী করতে পারে। এই বিশ্বে মেসিই সেরা এবং ওই সেরা থাকবেও।’

অন্যদিকে, সান্তিয়াগো বার্নাব্যুতে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে খেলতে নামার আগে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখোমুখি হয়েছিল এক অল্পবয়সী ম্যাসকট। রোনালদোকে দেখে যে এগিয়ে এসে বলে, ‘আপনিই বিশ্বের সেরা ফুটবলার। আর মেসি…।’

এর পরেই ওই ম্যাসকটকে চুপ করিয়ে রোনালদো বলে দেন, ‘খারাপ ফুটবলার।’ যা শুনে হাসতে শুরু করে দেন গ্যারেথ বেলসহ গোটা রিয়াল মাদ্রিদ টিমের ফুটবলাররা। রিয়াল শিবির যদিও বিষয়টি রসিকতা বলে এড়িয়ে গিয়েছে। কিন্তু তাতে বিতর্ক থামেনি। ম্যাচে নাচো, গ্যারেথ বেল এবং ক্রিশ্চিয়ানো রোনালদো করলেন জোড়া গোল। রিয়ালের বাকি গোলদাতা লুকা মদরিচ।

পূর্বাশানিউজ/২৩জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি