মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২ কোটি রুপিতে সাকিব এখন হায়দরাবাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, আইপিএলের গত দুই মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। হায়দরাবাদের প্রথম শিরোপা জয়ের পেছনেও এই বাঁহাতি পেসারের বড় ভূমিকা ছিল। এবার বাংলাদেশের আরেক তারকা নাম লেখালেন হায়দরাবাদে। কলকাতা নাইট রাইডার্স থেকে সাকিব আল হাসানের নতুন ঠিকানা হলো সানরাইজার্স হায়দরাবাদে।

২০১১ সালে কলকাতা নাইটরাইডার্সে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাকিব ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সেনা। ঘরের ছেলের মত অনেকগুলো মৌসুমই কাটিয়েছিলেন সেখানে। সেই ঘরের ছেলেকেই এ বছর নিলামের আগে ছেড়ে দিয়েছিল কলকাতা। দীর্ঘদিন পরে আবার নিলামে বাংলাদেশের অলরাউন্ডার বিক্রি হয়েছেন ২ কোটি রুপিতে। সানরাইজার্স হায়দরাবাদ এই অর্থে কিনেছে সাকিবকে।

নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল এক কোটি রুপি। নিলামের শুরুতেই তার প্রতি আগ্রহ ছিল সানরাইজার্সের। প্রথম ডাকেই সাড়া দেয় তারা। পরে অবশ্য যোগ দেয় রাজস্থান রয়্যালসও। তবে সানরাইজার্সকে বেশিক্ষণ লড়াই করতে হয়নি। ২ কোটি রুপিতেই তাকে পেয়ে যায় হায়দরাবাদ।

বাংলাদেশের মধ্যে আইপিএলে সবচেয়ে সফল সাকিব আল হাসান। বাংলাদেশের মুস্তাফিজ ও তামিমসহ  বাকি পাঁচজনকেও ধাপে ধাপে নিলামের জন্য ডাকা হবে।

পূর্বাশানিউজ/২৭জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি