বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘রোগের কষ্ট সইতে না পেরে ফাঁস দিয়ে আত্মহত্যা’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট:

রোগের কষ্ট সইতে না পেরে ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে রাজধানীতে।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে রামপুরার হাজীপাড়ার অ্যাপেক্স গলির একটি বাসা থেকে রাশিদা নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

রাশিদা আক্তার (৩৮) নামে ওই নারী রোগের যন্ত্রণা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন বলে পরিবারের সদস্যদের বরাত দিয়ে দাবি করেছেন রামপুরা থানা উপ-পরিদর্শক (এসআই) নিবাস মিস্ত্রী।

তিনি স্বামী রফিকুল ইসলাম ও সন্তানদের নিয়ে রামপুরার হাজীপাড়ার অ্যাপেক্স গলির একটি পাঁচতলা বাড়ির তিনতলায় থাকতেন।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।

রাশিদার স্বামী রফিকুল ইসলাম পুলিশের কাছে দাবি করেন, তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছিলেন। রোগের যন্ত্রণা সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্নহত্যা করেন।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

পূর্বাশানিউজ/০৩ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি