বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ধ্বংসযজ্ঞ মোকাবেলা করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী


ধ্বংসযজ্ঞ মোকাবেলা করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে একদিকে ধ্বংসযজ্ঞ চলেছে আর অন্যদিকে আমরা তা মোকাবেলা করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা জাতির পিতার পথকে অনুসরন করেই কাজ করে যাচ্ছি।

রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন ।

তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের নামে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ দেয়া হয়েছে। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশকে কিছুই দিতে পারে না।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করণ করা হয়েছে। তার সাথে ১লাখ ৩৪৮ হাজার শিক্ষকের চাকরি সরকারির আওতায় আনা হয়।

১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো তখন একটি সার্ভে করা হয়েছিল এবং সেখানে কোন কোন জায়গায় কোন কোন এলাকায় স্কুল প্রয়োজন এবং কতজন ছাত্র পাওয়া যাবে তার সাথে যোগাযোগ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল। যার ফলে এখন প্রায় ১৫’শর মতো স্কুল তৈরি করা হয়েছে।

পূর্বাশানিউজ/০৪ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি