মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১৭ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

২০১৬ সালের অক্টোবরে এশিয়া কাপ বাছাইপর্বে ভুটানের কাছে হারের পর আর মাঠে নামেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে দীর্ঘ ১৭ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। আগামী ২৭ মার্চ লাওসের বিপক্ষে লাওসের মাঠেই একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

রোববার জাতীয় টিম কমিটির সভায় একাধিক সিদ্ধান্ত হয়েছে। আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ ফুটবলে ভালো করার লক্ষ্য বাংলাদেশের। বর্তমানে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে আছেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু ওর্ড। কয়েকদিনের মধ্যে তার সঙ্গে একজন গোলরক্ষক কোচ আর একজন ফিটনেস কোচ যোগ দেবেন। ৪০ সদস্যের প্রাথমিক দল নিয়ে বিকেএসপিতে আবাসিক ক্যাম্প শুরু হবে।

সভা শেষে জাতীয় টিম কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আমরা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। পরিকল্পনা তৈরির জন্য খুঁটিনাটি দিক নিয়ে সাত দিনের মধ্যে কাজ শেষ হবে। আগামী ১৩ ফেব্রুয়ারি বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে আমরা সব কিছু বিশদে জানাবো।’

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় ফুটবল দল শেষ ১০ ম্যাচে মাত্র ২টিতে জয় ও ২টিতে ড্র এবং বাকি ৬ ম্যাচেই হেরে মাঠ ছেড়েছিল লাল-সবুজের জার্সিধারীরা। বিশ্বকাপ আঞ্চলিক বাছাই ও এশিয়া কাপ বাছাইয়ে ব্যর্থ হয় বাংলাদেশ।

পূর্বাশানিউজ/০৫ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি