
ডেস্ক রিপোর্ট :
সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে লঙ্কানদের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও সেই হতাশার ব্যাটিং। ৩০ ওভারও পুরোপুরি ব্যাট করতে পারেনি টাইগাররা। ফলে ৩৩৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ বাহিনী হেরেছে ২১৫ রানের বিশাল ব্যবধানে।
























































