শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রানির প্রশ্নের উত্তরে যা বললেন মিঠুন চক্রবর্তী


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

সম্প্রতি ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ এর সিজন- ৬ ফিল্মের প্রমোশনে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। সেখানে ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর মুখোমুখি হন তিনি। মিঠুনকে ‘মামা’ সম্বাধন করে রানি প্রশ্ন করেন, অভিনয় জীবনে চলার পথে আপনার বাধা কী ছিল?

উত্তরে মিঠুন বলেন, ”যখন প্রথম অভিনয়ে আসি, তখন আমার গায়ের রং নিয়ে লোকে হাসাহাসি করত। তখন আমি আয়না দেখে কাঁদতাম। পরে আমি ঠিক করে নিয়েছিলাম আমি এমন এমন কিছু করব যে তখন লোকে আমার গায়ের রঙের দিকে তাকাবেই না। সেই মতই আমি ঠিক করেছিলাম যে, আমি এমন নাচ করব যে লোকে আমার পায়ের দিকেই তাকাবে, গায়ের রং নয়।”

প্রসঙ্গত, আগামী মার্চের ২৩ তারিখ ‘হিচকি’ দিয়ে বড় পর্দায় ফিরছেন রানি মুখার্জি।  জীবনের দুর্বল জায়গা, বাধা পার করে কীভাবে সাফল্যের পথে হাঁটা যায়, সেই শিক্ষাই দেবে রানির ‘হিচকি’।

পূর্বাশানিউজ/১১ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি