শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হোটেল কক্ষে তরুণীর লাশ, পুরুষ সঙ্গী পলাতক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

চুয়াডাঙ্গা শহরের চুয়াডাঙ্গা আবাসিক হোটেল নামের হোটেল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। হোটেল রেজিস্ট্রারে নিহতের নাম ফরিদা খাতুন (২২) লেখা রয়েছে। স্বামী-স্ত্রী পরিচয়ে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি গত ২১ ফেব্রুয়ারি ফরিদা খাতুনকে নিয়ে হোটেলে ওঠেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে সোমবার সকাল ১১টায় পুলিশ হোটেলকক্ষ থেকে তরুণীর লাশ উদ্ধার করে। তিনি জানান, হোটেলে আনোয়ার হোসেন ও ফরিদা খাতুন স্বামী-স্ত্রী পরিচয়ে আসেন। রেজিস্ট্রারে তাদের ঠিকানা লেখা রয়েছে গাজিপুর, ঢাকা।

হোটেল কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে ওসি আরো জানান, রবিবার রাত ৯টা পর্যন্ত স্বামী আনোয়ার হোসেনকে হোটেলের সামনে দেখা গেছে। রাতে ফরিদা খাতুন তার কক্ষে একা ছিলেন। বাইরে থেকে কক্ষ তালাবদ্ধ ছিল। স্বামী পরিচয় দেওয়া আনোয়ার হোসেন কক্ষে তালা লাগিয়ে চাবি নিয়ে চলে গেছেন।

লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে ওসি জানান। তিনি বলেন, ‘ময়নাতদন্তের পর জানা যাবে স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা।’

পূর্বাশানিউজ/ ২৬ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি