শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুখোমুখি সংঘর্ষে সড়কে প্রাণ গেল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট:

কক্সবাজারের চকোরিয়ায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজ নগরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের লোহাগাড়া ও চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রামগামী দু’টি মাইক্রোবাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ মাইক্রোবাসের আরোহী নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হন।

পূর্বাশানিউজ/ ০৩ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি