শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » পটুয়াখালীর সাতটি ইউনিয়ন পরিষদে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে


পটুয়াখালীর সাতটি ইউনিয়ন পরিষদে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার পটুয়াখালীর সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে জেলার কলাপাড়া উপজেলায় ৫টি এবং দুমকি উপজেলায় ২টি ইউনিয়নে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় এতদিন এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এ ৭টি ইউনিয়নে মোট ভোটর সংখ্যা ৭৫ হাজার ২শ’ ১৩ ভোট। এর মধ্যে কলাপাড়া উপজেলার ৫টি ইউনিয়নে ৫২ হাজার ৩৭ ভোট এবং দুমকি উপজেলার ২টি ইউনিয়নে ১৩ হাজার ১শ’ ৭৬ ভোট।

এদিকে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করেন এবং তারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দুমকি উপজেলার কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় ওই কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভীড়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষণীয় ছিল। এসব ভোটাররা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার কোথাও কোন গোলোযোগের খবর পাওয়া য়ায়নি।

নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে রয়েছে র‌্যাব, কোষ্টগার্ড ও পুলিশ বাহিনীর ভ্রাম্যমাণ টিম। উল্লেখ্য প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নিজ জেলা পটুয়াখালী এবং দুমকী উপজেলায় শশুরবাড়ি।

পূর্বাশানিউজ/ ২৯ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি