বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার


এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৮

 

ডেস্ক রিপোর্ট :

নওগাঁ জেলার আত্রাই থানাধীন জয়সারা এলাকায় অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য ফয়সালকে আটক করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় ফয়সালকে নিজ বাসা থেকে আটক করে সিপিসি-২, নাটোর, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল।

ফয়সালের বিরুদ্ধে পিএসসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসি সহ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি ও বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগ রয়েছে। সে জয়সারা এলাকার জহুরুল ইসলামের ছেলে।

র‌্যাব গোপন সূত্রে জানতে পারে, নওগাঁ জেলার আত্রাই থানাধীন জয়সারা এলাকার ফয়সাল নামে এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটস্ অ্যাপ ব্যবহার করে চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ, বিতরণ ও বিকাশের মাধ্যমে টাকা লেনদেন চক্রের সাথে জড়িত। খবরটি নিশ্চিত হওয়ার পর র‌্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় আটককৃত ফয়সালের বাসা থেকে একটি ল্যাপটপ ০১ মোবাইল,৭টি সিমকার্ড, ৪টি মেমোরি কার্ড-মডেম পেন ড্রাইভ এবং ৭টি কার্ড রিডার জব্দ করা হয়।

সূত্রে : বাংলাদেশ প্রতিদিন।

পূর্বাশানিউজ/ ০৫ এপ্রিল ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি