মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » হারের দায় নিজে নিয়ে মোস্তাফিজদের প্রশংসায় ভাসালেন রোহিত


হারের দায় নিজে নিয়ে মোস্তাফিজদের প্রশংসায় ভাসালেন রোহিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

আইপিএলে গতকাল সাকিবের হায়দ্রাবাদের কাছে লজ্জায় ডুবলো মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স। হায়দ্রাবাদের দেয়া ১১৯ রানের টার্গেট টপকাতে ব্যর্থ হলো মুম্বাই ব্যাটসম্যানরা। ঘরের মাঠে আরো একটি পরাজয় দেখলো মুম্বাই সমার্থকরা। এবারের আসরে আর ঘুরে দাড়াতে পারলো না সাবেক চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে এমন পরাজয়ের সকল দায় নিজের কাধেঁ নিয়ে মোস্তাফিজদের বোলিংয়ের প্রশংসায় ভাসালেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা।

রোহিত শর্মা বলেন, ‘দোষটা আমাদেরই। যে কোন উইকেটেই ১১৮ রানের টার্গেট চেজ করতে পারতাম আমরা। কিন্তু আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তবে আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছি, তাতে আমি দারুণ খুশি, তারা তাদের কাজটা অসাধারণ ভাবে করেছে। আরেকবার ব্যাটসম্যানরা আমাদের হতাশ করেছে।’

হায়দ্রাবাদের কাছে ৩১ রানে হারলেও সাকিবদের প্রশংসা করতে ভুল করেন নি রোহিত শর্মা। হায়দ্রাবাদ এবং নিজেদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে মুম্বাই অধিনায়ক বলেন,‘অনেক কিছুই বলার আছে, তবে বলছি না আমি। আমরা মাথা খাটিয়ে খেলতে পারিনি। আরও ধৈর্য ধরে খেলা উচিত ছিল আমাদের। জানি এটা কঠিন টার্গেট ছিল। শট খেলা মোটেও সহজ ছিল না। আমাদের একটা ভালো শুরুর দরকার ছিল। তারা ঠিক জায়গায় বোলিং করেছে। আমরা অনেকেই বাজে শট খেলেছি, এমনকি আমিও।’

পূর্বাশানিউজ/ ২৫এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি