
ঢাকায় টিভি সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় সাংবাদিকদের মানব বন্ধন অনুষ্ঠিত!
ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা টিভির রিপোর্টার আরমান কায়সার ও ক্যামেরাপার্সন মানিকের উপর পুলিশের নিযার্তনের প্রতিবাদ জানিয়ে দোষি পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে আজ বুধবার সকালে কুমিল্লায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছে কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন।
আজ বুধবার (২৫ এপ্রিল) দুপুর ১২ টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে এই মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে কুমিল্লায় কর্মরত সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মানব বন্ধন চলাকালে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সভাপতি হুমায়ূন কবির রনী, সিটিভি নিউজ ২৪ ডট কম এর সম্পাদক ওমর ফারুকী তাপস, ৭১ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, আজকের কুমিল্লার স্টাফ রিপোটার শাহ ইমরান ও ।

















































