বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সাত দেশের সংগঠন জি-৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ


সাত দেশের সংগঠন জি-৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৫.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কানাডার কুইবেকে অনুষ্ঠিত হতে যাওয়া পৃথিবীর সবচেয়ে উন্নত সাত দেশের সংগঠন জি-৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৮ ও ৯ জুন এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। এর আগে ২০১৬ সালে সংগঠনটির জাপান শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত হয়ে অংশ নিয়েছিলেন তিনি।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘এটি একটি সম্মানের বিষয় যে দুই বছরের ব্যবধানে জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।’

আগামী ৯ জুন অনুষ্ঠিত হতে যাওয়া জি-৭ আউটরীচ প্রোগ্রামে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে যাবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।”
জি-৭ এর সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইটালি, জাপান ও জার্মানি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি