রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বি-পাড়ায় এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা করলেন এক ছাত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৮

ডেস্ক রিপোর্ট :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এস এস সি পরীক্ষায় ফেল করে হালিমা আক্তার মনি (১৭) নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।

রবিবার (৬ মে) রাত ৭ টায় উপজেলার চান্দলা মধ্যপাড়া গ্রামে এ আত্নহত্যার ঘটনা ঘটে।

নিহত হালিমা আক্তার মনি উপজেলার মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। সে এই বছর চট্টগ্রাম ষোল শহর পাবলিক স্কুল থেকে ব্যবসা শাখায় এস এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করে।

স্থানীয় সূত্র জানান, সন্ধ্যায় তার বসত ঘরের দরজা বন্ধ করে ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্নহত্যার করে। নিহতের মা আয়শা আকতার জানান, আমার মেয়ে আজ রোজা রেখেছে। বিকেলে সে জানতে পারে পরীক্ষায় অকৃতকার্য হয়। ইফতারির সময় তাকে খুঁজে না পেয়ে পাশের ঘরের দরজা খোলে বাড়ির লোকজন দেখতে পায় সে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। বাড়ির লোকজন সিলিং ফ্যানের থেকে ঝুলন্ত অবস্থায় তাকে নামিয়ে দেখতে পায় সে মারা গেছে।

এ বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, সে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া আত্মহত্যা করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি